Ritesh Beghi
১০ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশ পোস্টে গাড়িবোমা হামলা, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে গাড়িবোমা হামলার পর তীব্র বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।  পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এপি’কে জানান, এক আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের বেসামরিক এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আরেক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  তিনি জানান, এখনো অভিযান চলছে এবং তা শেষ হওয়ার পরই ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যাবে।

পুলিশ সূত্র আরও জানিয়েছে, হামলাকারীরা এ হামলায় ড্রোনও ব্যবহার করেছে।

ঘটনার পর উদ্ধারকারী সংস্থা ও সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ও সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০