news desk
২৩ ফেব্রুয়ারী ২০২১, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুস্টিগুনে ভরপুর তিসির বীজ

তিসির বীজ বা ফ্ল্যাক্সসিড হল এক প্রকার ফাংশনাল ফুড ৷ এর পুষ্টিগুণের কোনও তুলনা হয় না। দেখতে খয়েরি আর খেতে মচমচে এই বীজে শরীরের জন্য উপকারী লিগন্যানস, ফাইবার, প্রোটিন, আলফা লিনোলেনিক অ্যাসিড বা ওমেগা থ্রির মতো পলিআন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। অন্যান্য খাবারের চেয়ে ৮০০ গুণ বেশি লিগন্যানস থাকায় এ বীজটিকে সুপারফুড বলা হয়।

এই বীজ থেকে সর্বাধিক উপকার পেতে হলে ফ্ল্যাক্সসিড তেল ব্যবহার করতে পারেন। এছাড়া এই বীজ ভিজিয়ে রেখে খেলে বা গুঁড়ো করে খেলে এটি শরীরে তাড়াতাড়ি মিশে যায়। সকালে সিরিয়ালের সঙ্গে বা দই দিয়ে এই বীজ খেলেও উপকার পাওয়া যায়। প্রতি দিন একটু করে তিসির বীজ খেলে আরো যেসব উপকারিতা পাওয়া যায়-

হজম ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে: তিসির বীজ ডায়েটরি ফাইবার সমৃদ্ধ। এটিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবার রয়েছে। দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের টক্সিন বের করতে সহায়তা করে। সেই সঙ্গে এই বীজ হজমক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।

ডায়বেটিস নিয়ন্ত্রণ করে: রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিসির বীজ খুব কার্যকরী। ফ্ল্যাকসিডে অদ্রবণীয় ফাইবারগুলি লিগন্যান দিয়ে তৈরি যা রক্তে শর্করার মাত্রা হ্রাস করে।

হৃৎপিণ্ড ভালো রাখে: তিসির বীজ অ্যামিনো অ্যাসিড, আর্জিনাইন এবং গ্লুটামাইন দ্বারা সমৃদ্ধ। এসব উপাদান হৃৎপিণ্ড ভালো রাখে। তিসি বীজ রক্তচাপ কমায়, খারাপ কোলেস্টেরল কমায়, ধমনীতে কোনও বস্তু জমা হওয়া রোধ করে। এ কারণে এই বীজ পরোক্ষভাবে স্ট্রোক বা হৃদরোগও প্রতিরোধ করে।

ক্যানসারের ঝুঁকি কম করে: তিসির বীজে লিগন্যান থাকায় এটি কোলন, প্রসটেট, স্তনের ক্যানসার রোধ করে। এর অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক উপাদান শরীরে টিউমার হতে বাধা দেয়।

স্নায়ুতন্ত্রের জন্য ভালো: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তিসির বীজ স্নায়ুর জন্য উপকারী। এটি স্নায়ু ভালো রাখতে ভূমিকা রাখে।

চুল ও ত্বক সুন্দর রাখে: তিসির বীজের জেল ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী। এটি ফ্লেকি বা খসখসে এবং রুক্ষ ত্বকের উপর খুব ভালো কাজ করে। নিয়মিত তিসি খেলে বা তেল লাগালে ত্বক নরম হয়। শুষ্ক স্কাল্প আর্দ্রও করে এই বীজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০