Publisher
৫ মে ২০২১, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 প্রতিদিনের খরচ মেটানোর আয় নেই ৮৬ শতাংশ মানুষের

দেশে মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিদিনের খরচ মেটানোর আয় নেই ৮৬ শতাংশ মানুষের। কর্মজীবীদের মধ্যে ৪০ শতাংশ কভিডের আগের চেয়ে কষ্টকর অবস্থায় আছে। আয় কমে যাওয়ার কারণে ব্যয়ের সঙ্গে আপস করে চলছে ৭৮ শতাংশ পরিবার। এসব পরিবারকে বেঁচে থাকার মতো খাদ্য এবং জরুরি শিশু খাদ্যের সঙ্গেও আপস করতে হচ্ছে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বুধবার এক সংলাপে এ জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘কভিডকালে আয় ও কর্মসংস্থান পরিস্থিতি: কীভাবে মানুষ টিকে আছে?’ শীর্ষক এ খানা জরিপ পরিচালনায় সহযোগিতা করেছে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এসব সংস্থার সঙ্গে সংলাপ আয়োজনে সহযোগিতা করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সারাদেশের দুই হাজার ৬০০ পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ পরিচালনা করা হয়।

সংলাপে অংশ নেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট উদ্যোক্তা তপন চৌধুরী, সিপিডির সম্মানীয় ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিজিএমই-এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম,এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০