news desk
৮ অক্টোবর ২০১৯, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসবের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক : মহালয়া থেকে শুরু হওয়া দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা আজ  মণ্ডপে মণ্ডপে দশমীর বিহীত পূজার মধ্য দিয়ে  সমাপ্তি ঘটে । সারাদেশে প্রশাসনের কঠোর নিরাপত্তায় উৎসবমূখর পরিবেশে প্রতিমা বিসর্জন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাচ্ছেন দেবী দূর্গা । 

দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে।  ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা শুরু হয়ে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, পুলিশ হেড কোয়ার্টার, গোলাপ শাহ মাজার, গুলিস্তান, নবাবপুর, রায় সাহেব বাজার হয়ে সদরঘাটের ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেয়।

মঙ্গলবার দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ করার কথা থাকলেও, কিছু কিছু জায়গায় এ কার্যক্রম চলে মধ্যরাত পর্যন্ত ।

এ বছর সারা দেশে ৩১ হাজার ৩৯৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে, যা গতবারের চেয়ে ৪৮৩টি বেশি। রাজধানীতে ২৩৬টিসহ ঢাকা বিভাগে ৭ হাজার ২৭১টি মণ্ডপে পূজা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারের নতুন ছক জাপান কোচের

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

১০

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

১২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

১৩

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

১৪

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

১৫

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১৬

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

১৭

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

২০