Ritesh Beghi
২৯ মার্চ ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিং স্টেশনে কড়াকড়ি নজরদারি: ট্যাগ অফিসারদের ১৩ দফা দায়িত্ব নির্ধারণ

দেশের জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে নিয়োজিত ট্যাগ অফিসারদের জন্য ১৩ দফা কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। নতুন এ নির্দেশনায় মজুদ ব্যবস্থাপনা থেকে শুরু করে বিক্রয় কার্যক্রম পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারির কথা বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক ও সমাপনী মজুদ রেকর্ডভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। ডিপো থেকে জ্বালানি সরবরাহের সময় ট্যাগ অফিসারদের উপস্থিত থেকে পরিমাপপূর্বক তেল গ্রহণ এবং চালান ও পে-অর্ডারের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিপ-রড বা ডিপ-স্টিক ব্যবহার করে তেলের পরিমাণ নিশ্চিত করতে হবে।

ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং এবং দৈনিক বিক্রয়ের হিসাব মিলিয়ে দেখা, রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ এবং মজুদের তথ্য নিয়মিত হালনাগাদ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে দিনে অন্তত তিনবার—সকাল, দুপুর ও সন্ধ্যায়—স্টক আপডেট নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ডিপো থেকে জ্বালানি গ্রহণের পর এক ঘণ্টার মধ্যে খুচরা বিক্রয় শুরু বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা লঙ্ঘন করলে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের সঠিকতা, অনুমোদিত লে-আউট অনুযায়ী মজুদ ক্ষমতা এবং আশেপাশে কোনো অননুমোদিত ট্যাংক বা স্থাপনা রয়েছে কিনা—এসব বিষয়ও নিয়মিত তদারকির আওতায় থাকবে।

এছাড়া পাম্প খোলা থাকা, স্টক রেজিস্টার হালনাগাদ রাখা, ডিসপ্লে বোর্ড স্থাপন, ক্যাশ মেমো প্রদান, নির্ধারিত সীমা অনুসরণ এবং অবৈধভাবে কন্টেইনারে তেল বিক্রি বন্ধে নজরদারি জোরদার করা হবে। সার্বিক পরিস্থিতি জিও-ট্যাগযুক্ত প্রমাণসহ নিয়মিত রিপোর্ট আকারে দাখিল করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ নির্দেশনা কার্যকর হলে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম অনেকাংশে কমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০