admim
২৪ মে ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ইসমাইল উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ও ইউনিয়নের আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (৬০) ও মিঠু আদমদীঘি সদর ইউপির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী (২৬)।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুজন নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০