Ritesh Beghi
৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির গণদোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া জেলা বিএনপির আয়োজনে গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আসর নামাজের পর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির ২৪টি ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দোয়ার পূর্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং নির্যাতনের কারণেই তিনি আজ অসুস্থ। দেশ-বিদেশের চিকিৎসকরা তাকে সুচিকিৎসা দিচ্ছেন। সারাদেশের মানুষ তার সুস্থতা কামনায় মসজিদ, মাদরাসা, মন্দির, উপাসনালয়ে প্রার্থনা করেছেন। আল্লাহর রহমতে তিনি অবশ্যই সুস্থ হয়ে দেশের মানুষের জন্য আবার কাজ করবেন।

গণদোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কাজি রফিকুল ইসলাম, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, এ. কে. এম. তৌহিদুল আলম মামুন, এম. আর. ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট পিপি আব্দুল বাছেদ প্রমুখ।

এছাড়া শ্রমিকদল, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা এবং শহর কমিটির সভাপতি-সম্পাদকরা দোয়ায় অংশ নেন।

গণদোয়া আয়োজনের বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারসহ দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। তিনি এখন দেশের অভিভাবকের ভূমিকা পালন করছেন। তাই বগুড়াবাসী হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা এই গণদোয়ার আয়োজন করেছি। ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০