Publisher
১০ মে ২০২১, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গভ্যাক্স উৎপাদনে সরকারি ভাবে সহায়তা করতে হবে:জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বঙ্গভ্যাক্স ভ্যাকসিনটির অ্যানিম্যাল ট্রায়ালে এক ডোজেই কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। সেই সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালেও অনুরূপ ফলাফলের আশা করছেন গবেষকরা।

সোমবার ( ১০ মে) এক বিবৃতিতে এ কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, করোনা প্রতিরোধে বিদেশী টিকা আমদানির পাশাপাশি দেশে তৈরি টিকা বঙ্গভ্যাক্স এর সফলতার জন্য সরকারি ভাবে সহায়তা দিতে হবে।

জিএম কাদেরের মতে, এক ডোজের টিকা বঙ্গভ্যাক্স সিন্থেটিক্যালি তৈরি হওয়ায় তা ভাইরাস মুক্ত এবং শতভাগ হালাল। তাই বিদেশি টিকা আমদানির পাশাপাশি বঙ্গভ্যাক্স উৎপাদনে সরকারি ভাবে সহায়তা করতে হবে। বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব হবে। করোনা প্রতিরোধে বিশ্বে চমক সৃষ্টি করতে পারে বাংলাদেশের বঙ্গভ্যাক্স।

কাদের বলেন, দেশের মানুষ জানতে চায় কার স্বার্থে চার মাস অতিবাহিত হওয়ার পরও কেন বঙ্গভ্যাক্স এর ট্রায়াল হচ্ছেনা। গেলো জানুয়ারিতে গ্লোব বায়োটেক ইথিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) এর অনুমতি চেয়ে আবেদন করে কিন্তু অজ্ঞাত কারণে এখনো অনুমতি মেলেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধে বঙ্গভ্যাক্স-কে তালিকাভুক্ত করেছে। আবার গেলো বছর ২৮ ডিসেম্বর গ্লোব বায়োটেককে বঙ্গভ্যাক্স ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু বিএমআরসির অনুমতি না পাওয়ায় সফলতার মুখ দেখছেনা দেশে তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে

মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

তাপপ্রবাহে বাংলাদেশে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি, ঝুঁকিতে লাখো চাকরিজীবী

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

মানহানি মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আন্দোলনকারীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ কঙ্গনার, পালটা জবাব অভিজিতের

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না স্ত্রী-কন্যার

১০

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

১১

সহসাই কাটছে না গ্যাস সংকট

১২

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

১৩

বিশ্ব বাঘ দিবস আজ

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

১৬

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

১৭

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

১৮

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

১৯

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

২০