news desk
৩০ ডিসেম্বর ২০১৯, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বছরের শেষ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল। গতকাল রবিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে উলভার হ্যাম্পটনকে ১-০ গোলে হারায় ক্লপের শিষ্যরা।

এদিন ম্যাচের ৪২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় লিভারপুলের। নিজেদের সীমানা থেকে উড়ে আসা বল ডি-বক্সে পেয়ে হেডে সামনে বাড়াতে চেয়েছিলেন উলভার হ্যাম্পটনের অ্যাডাম লালানা, কিন্তু পারেননি তিনি। বরং বল তার কাঁধে লাগার পর ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে প্রতিপক্ষের জালে পাঠান লিভারপুলের মানে। রেফারি শুরুতে হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে গোলটি দেননি, তবে ভিএআরের সাহায্যে পরে সিদ্ধান্ত বদলান।

বিরতির কিছুক্ষণ আগে কর্নার থেকে বল পেয়ে লিভারপুলের জালে বল জড়ান পেদ্রো নেতো। কিন্তু এবারও ভিএআরে কপাল পুড়ে উলভার হ্যাম্পটনের। অফসাইডের বাঁশি বাজান রেফারি।

শেষ পর্যন্ত এই হতাশা নিয়েই মাঠ ছাড়ে উলভার হ্যাম্পটন। অথচ দুই দিন আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল তারা।

জয়ে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল লিভারপুল। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা লেস্টারের পয়েন্ট ৪২। আর ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যান সিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০