news desk
১৬ মার্চ ২০২১, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছী মেইন সড়কের কালভার্টে ধস, নির্মানের পর পরই বেরিয়ে পড়েছে রড!

নওগাঁর বদলগাছী শহরাংশে মেইন সড়কে নির্মানের ৬ মাসের মধ্যেই ভেঙ্গে পড়লো কালভার্ট। কালভাটের ছাদ ধ্বসে পড়ায় এলাকা বাসীর মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। ১০/১৫ দিন পূর্বে ছাদের মাঝখানে ধ্বসে পড়ায় যানবাহন চলাচল মারাত্বক ভাবে ব্যাহত হয়ে পড়েছে। বদলগাছী বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া, ব্যবসায়ী আব্দুল কাদের জানায় ১০/১৫ দিন পূর্বে কালভাট টির ছাদ ধ্বসে পড়ে। যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন নওগাঁ বদলগাছী সংযোগ আঞ্চলিক মহাসড়কটি যে বেহাল অবস্থা। অতিরিক্ত ঝুকি নিয়ে চলে যানবাহন। মালবাহী চলন্ত যানবাহনের চাকা ডেবে গিয়ে আটকে যায় সড়কে।
এভাবে সড়কের বিভিন্ন স্থানে লন্ড ভন্ড হয়ে পড়েছে সড়ক। দফায় দফায় সংষ্কার করছে, আবারও বিধ্বস্ত হয়ে পড়ছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ায় পথচারীসহ দূর্পাল্লার যাত্রীরা দূর্ভোগের শিকার হচ্ছে। জনদুর্ভোগের অবসান যেন হচ্ছেই না। এলাকাবাসী জানায় আনুমানিক ৬ মাস পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্বার্শে মেইন সড়কে ১টি কালভাট নির্মাণ করেন। ৬ মাসের মধ্যেই কালভাটটির ছাদ আবারও মারাত্মক ভাবে ভেঙ্গে পড়লো। বর্তমানে ঝুকি নিয়ে চলছে যানবাহন। দূর্ঘটনা এড়াতে আশেপাশের লোকজন ভাঙ্গা কালভাটে খুঁটির মাথায় লাল ফ্লাগ দিয়ে বিপদ সংকেত দেন এবং দু’প্বার্শে দু’টি বালির বস্তা রেখে দেয়।
এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান সাজিদ এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই দেখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খালিদ হোসেন মিলু
বদলগাছী,নওগাঁ প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০