news desk
৩ মার্চ ২০২১, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে ফসলী জমিতে অবৈধ ইট ভাটার জ্বালানী কজে কাঠের ব্যবহার

আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বরগুনার আমতলীতে চালিয়ে যাচ্ছে দুটি অবৈধ ইট ভাটা। অপরদিকে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় উপজেলা প্রশাসন যেন দেখেও দেখছেন না অবৈধ ভাবে স্থাপন করা এই ইটের ভাটা দুটি।

বরগুনা আমতলী উপজেলার দুটি জনবহুল এলাকা কুতুবপুর ও খাকদান এলাকায় বরগুনা জেলা প্রশাসনের কোন প্রকার অনুমোদন ছাড়াই তিন ফসলী কৃষি জমিতে অবৈধভাবে এ এম বি ও ফাইভষ্টার ব্রিকস নামে দুটি ইট ভাটা নির্মান করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এর গেজেটের নিয়ম অনুযায়ী ” ইট পোড়ানোর জন্য খনিজ কয়লা ব্যবহার করতে হবে, কাঠ পোড়ানো যাবে না” “কোন ফসলী জমিতে ইট ভাটা নির্মান করা যাবে না”এমন নিয়ম থাকলেও ইটভাটা দুটিতেই জ্বালানীর কাজে ব্যবহার করা হচ্ছে কাঠ। দুটি ভাটাতেই রয়েছে কাঠ কাটার স্ব-মিল এবং নির্মান করা হয়েছে তিন ফসলী জমিতে।

এলাকাবাসি বলেন, টাকা দিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে ইটের ভাটা দুটি সচল রাখছেন ভাটার মালিকরা। এ এম বি ব্রিকসের দেখভালকারি চৌকিদার ইদ্রিস বলেন, মাঝেমধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসে ভয়ভীতি দেখালেও কোন পদক্ষেপ গ্রহন করেন না তারা।
ফাইভষ্টার ব্রিকস এর ম্যানেজার মোয়াজ্জেম বলেন, জেলা প্রশাসনের কার্যলয় থেকে কোন অনুমতি পত্র তাদের দেওয়া হয়নি। তিনি আরো বলেন, মাঝেমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে সামান্য জরিমানা করে চলে যান।

ভাটায় যাওয়ার কথা অস্বীকার করে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ইট ভাটা দুটির মলিক বা স্থান চিনেন না তিনি। এসময় উর্দ্ধতন কর্মকর্তাদের বরাদ দিয়ে ভিডিও স্বাক্ষাৎকার দিতে অপরাগতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।.

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশ্রাফুল ইসলাম প্রতিনিধিকে বলেন, আমরা তথ্য পেয়েছি, এসব অবধৈ ইট ভাটার বিরুদ্ধে আমরা অচিরেই অভিযানে যাব এবং এসব অবৈধ ইট ভাটার বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহন করবো।

পরিবেশ অধিদপ্তরের গেজেটের শর্তাদি না মেনে সরকারি নিয়ম নীতির অবজ্ঞা করে অপরিকল্পিত ও অবৈধ ভাবে নির্মিত এইধরনের ইট ভাটার কারনে বিঘিœত হচ্ছে পরিবেশের ভারসাম্যতা। কাঠ দিয়ে ইট পোড়ানোর কারনে উজার হয়ে যাচ্ছে বনভূমি সেই সাথে নষ্ট করা হচ্ছে দুই ও তিন ফসলী কৃষি জমি।

রাসেল হাওলাদার,
বরগুনা প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০