news desk
৭ জুন ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সংকটে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বর্তমান সংকটে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই। এটাই আজকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।মুজিব শতবর্ষে এবারের ৭ জুনের তাৎপর্য অনেক গভীর। তবে করোনার এই পরিস্থিতিতে এবারকার ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।

করোনা মোকাবিলায় দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক। একদিকে মানুষকে বাঁচানো, অন্যাদিকে করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

ঐতিহাসিক ৭ জুনের ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ৬ দফা বাঙালির মুক্তির সনদ। ৬ দফা ভিত্তিক ১১ দফা আন্দোলনের ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি জাতির পিতা বঙ্গবন্ধুর কারামুক্তি ঘটে। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। এই ৬ দফা স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক। ৬ দফার ভিত্তিতে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত আন্দোলন শুরু হয়। ৭ জুন থেকে ৭ মার্চ মূলত স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০