বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপোষহীন ‘অর্থ বাণিজ্য সংবাদ’
- আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 38
একটি গণমাধ্যমের মূল চালিকাশক্তি হলো তার বিশ্বাসযোগ্যতা। আর এই বিশ্বাসযোগ্যতা অর্জনে ২০১৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় নিবন্ধিত গণমাধ্যম ‘অর্থ বাণিজ্য সংবাদ’। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মামুনার রশিদ খান-এর বলিষ্ঠ নেতৃত্বে এটি এখন দেশের বিজনেস জার্নালিজমের ক্ষেত্রে একটি পরিচিত নাম।
হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও সঠিক তথ্য তুলে ধরাই পত্রিকাটির মূল নীতি। সম্পাদক মামুনার রশিদ খান জানান, “আমরা চাই পাঠকরা যেন আমাদের নিউজের ওপর ভিত্তি করে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন। ভিউ বা ক্লিকের জন্য চটকদার মিথ্যা শিরোনাম আমরা এড়িয়ে চলি। আমাদের ডিজিটাল টিম প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে তবেই তা প্রকাশ করে।”
তিনি আরও উল্লেখ করেন, একটি নিবন্ধিত গণমাধ্যম হিসেবে রাষ্ট্রের প্রতি এবং পাঠকদের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তারা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অর্থনীতির সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরছেন।
ব্যবসায়ী মহল মনে করেন, মামুনার রশিদ খানের মতো অভিজ্ঞ নেতৃত্বের কারণে ‘অর্থ বাণিজ্য সংবাদ’ খুব অল্প সময়েই একটি প্রফেশনাল রূপ পেয়েছে, যা দেশের সংবাদ মাধ্যমের জন্য ইতিবাচক।

























