Ritesh Beghi
১৭ মে ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক ‘ভল্টের চাবি’ চেয়ে ম্যানেজারকে নির্যাতন, জড়িতদের গ্রেপ্তার দাবি

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ব্যাংকের ভল্টের চাবি নেওয়ার জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।

রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেবিএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক এ দাবি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক আব্দুস সবুর গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পরিবহনের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে জোর করে তাকে গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

অপহরণের পর প্রায় চার ঘণ্টা মাইক্রোবাসের ভেতরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তার চোখ-মুখ ও হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে নির্যাতন করা হয়। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। ব্যাংকের ভল্টের চাবি নেওয়ার জন্যও তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেবিএবি জানায়, মুক্তিপণ আদায়ের পর রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় আব্দুস সবুরকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় লোকজন ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সারা দেশে ব্যাংকারদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে সংগঠনটি। বিশেষ করে ব্যাংক ব্যবস্থাপক ও ক্যাশিয়ারদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে বলে তারা উল্লেখ করেছে।

জেবিএবি দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক ব্যবস্থাপকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাশ ভল্টের চাবি বহনকারীদের জন্য ঝুঁকিভাতা চালু এবং পদোন্নতিতে বিশেষ পয়েন্ট সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে।

বর্তমানে আব্দুস সবুর গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছে জেবিএবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০