Publisher
২২ এপ্রিল ২০২১, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে টিকা তৈরির ফর্মুলা দেবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক:  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে স্থানীয়ভাবে টিকা তৈরির জন্যবাংলাদেশকে টিকা তৈরির ফর্মুলা দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হচ্ছে। তবে ফর্মুলাটি অন্য কোথাও দেওয়া যাবে না বা ফর্মুলাটি গোপন রাখতে হবে – এমন শর্তে দিতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ তাতে সম্মতি জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই ফর্মুলা দেওয়ার কথা বলেছে রাশিয়া। এ পুরো প্রক্রিয়া শেষ হতে ২ থেকে ৩ মাস লাগতে পারে।

বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। এসময় করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে ছয়টি দেশের প্ল্যাটফর্মে বাংলাদেশ যোগ দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের দেশগুলো হলো- চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

ড. মোমেন বলেন, এটা কোন জোট নয়। এটি ছয়টি দেশের সহযোগিতার প্ল্যাটফর্ম। যখন যার দরকার হবে এই প্ল্যাটফর্মে ছয়টি দেশ ভ্যাকসিন সংগ্রহ করবে। এটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার ছয় দেশের পারস্পরিক সহযোগিতা। এই সহযোগিতায় চীনও আছে। চীন আমাদের খুব শিগগিরই ভ্যাকসিন দেবে। শুরুতেই চীন উপহার হিসেবে বাংলাদেশকে ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে। এজন্য একটি সমঝোতা স্মারক সই হবে, যেটির খসড়া তৈরি শেষ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০