Publisher
২৩ অক্টোবর ২০২১, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

নিজস্ব প্রতিবেদক: বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ। আর অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খাইরুজ্জামান কামাল।

শনিবার ভোটগ্রহণ শেষে রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করেছে।

ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

বিএফইউজের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে লড়েন অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে দীপ আজাদের সাথে লড়েন আবদুল মজিদ ও লায়েকুজ্জামান।

যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন। তার সাথে ভোটে লড়েছেন- নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন ও মানিক লাল ঘোষ। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে সেবিকা রানী নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- এম শাহজাহান, মাসুম আহাম্মদ, মীর আফরোজ জামান, রেজাউল করিম রেজা ও শাহ আলম ডাকুয়া।

চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- নূরে জান্নাত আখতার সীমা, ড. উৎপল কুমার সরকার, শেখ নাজমুল হক সৈকত ও উম্মুল ওয়ারা সুইটি। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আবদুল খালেক লাভলু, এম এ রহিম রনো, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০