news desk
২ জুন ২০২০, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৩ লাখ ছাড়াল। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬৬ হাজার ১৭৬ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ লাখ ০৩ হাজার ৫৯৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ০৬ হাজার ৯২৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৮ লাখ ৫৯ হাজার ৩২৩ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ হাজার ৪৫ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩৩২ জন।

আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন। বিশ্বে মৃত্যুতে দেশটি চতুর্থ অবস্থানে আছে। এ পর্যন্ত মারা গেছে ৩০ হাজার ৪৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ৪ হাজার ৮৫৫ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ৮৩৩ জন ও আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ২২০ জন।

এছাড়া ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৭২ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০