ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগমগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার হয়নি এখনো

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • / 74

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয় মবুল্যাপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী শিমা আক্তার(১৩) এখনো উদ্ধার হয়নি। ফলে তার পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রী শিমা ওই গ্রারেম চৌধুরী পুত্রের বাড়ির শামছুল হকের মেয়ে ও স্থানীয় স্কুল ৪র্থ শ্রেনীর ছাত্রী।
জানা গেছে, গত ২ অক্টোবর বিকালে এলাকা থেকে নিখোঁজ হয় শিমা আক্তার। অনেক খোঁজখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে মা হাসিনা আক্তার বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়রী করেন। যার নং-১৫১৮, ২৮-১০-২০২০। দীর্ঘ এক মাস আট দিন পেরিয়ে গেলেও পুলিশ শিমা উদ্ধার করতে না পারায় তার পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রংঙ্গের স্কুল ড্রেস জামা। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাটে, লম্বা অনুমান ৩/৪ ফুট ।
স্কুল ছাত্রীর বাবা শামছুল হক ও মা হাসিনা আক্তার মেয়েকে উদ্ধার করতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগমগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার হয়নি এখনো

আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০