Publisher
২৬ ডিসেম্বর ২০২১, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ শুরু

New Delhi: Prime Minister Narendra Modi addresses during a function on promotion and development of Yoga in New Delhi, Friday, Aug 30, 2019. (PTI Photo/Kamal Kishore)(PTI8_30_2019_000043B)

ভারতে আগামী ১০ জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।

প্রথমে বুস্টার ডোজ দেওয়া হবে দেশটির স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের।

নতুন বছর ২০২২ সালের শুরুতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরও টিকার আওতায় আনার ঘোষণা দেন মোদী। আর এই কর্মসূচি শুরু হবে ৩ জানুয়ারি থেকে।

বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, “করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য কাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।”

একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি।

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের চিকিৎসকরা।

শনিবারই ১২ বছরের ওপরের শিশুদের শরীরে ব্যবহারের অনুমতি দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। ভারতে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। শনিবার দেশটিতে ৭ হাজার ১৮৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০