news desk
১২ মে ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তর থানার ফটকে জীবাণুনাশক চেম্বার স্থাপন

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর (চাঁদপুর) : মতলব উত্তর থানার ফটকে স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার স্থাপন করা হয়েছে। থানা পুলিশের সদস্য ও থানায় আগত ব্যক্তিদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ওই স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার উদ্বোধন করেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা।

নাছির উদ্দিন মৃধা বলেন, সকলে সচেতনভাবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে থানার গেট দিয়ে যাওয়ার সময় এ জীবাণুনাশক চেম্বারের ভেতরে প্রবেশ করে নিজেকে জীবাণুমুক্ত করতে পারবেন। পাশাপাশি তিনি সকলের প্রতি আহ্বান জানান আপনারা নিজেরা সুস্থ থাকুন, পরিবার ও দেশকে এই মরণব্যাধি ভাইরাস থেকে মুক্ত রাখুন।

তিনি বলেন, থানায় প্রতিনিয়ত মানুষের যাতায়াত হচ্ছে। সারাদেশে প্রশাসনিক বিভাগে পুলিশ সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত। তাই দেরিতে হলেও আমরা জীবাণুনাশক চেম্বার করতে পেরেছি। এতদিন হাতে স্প্রে করে থানায় প্রবেশের ব্যবস্থা রেখেছি।

এ সময় মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল’সহ উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০