news desk
৩০ মে ২০২০, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুখালীতে বেতন চাওয়ায় গরম খুন্তি দিয়ে কর্মচারীর শরীর পুড়িয়ে দেওয়ার অভিযোগ 

ফরিদপুর :: ফরিদপুরের মধুখালীতে বেতন চাওয়ায় গরম খুন্তি দিয়ে বুদ্ধি প্রতিবন্ধি কর্মচারীর শরীর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একজন দোকান মালিকের বিরুদ্ধে। বুদ্ধি প্রতিবন্ধি কর্মচারীর নাম তাপস। তার বয়স ১৩ বছর। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধা ৬ টার দিকে উপজেলার মরিচ বাজারের চা ও মুদি দোকানদার বিপ্লব সাহার দোকানে। এদিকে আজ দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন আহত তাপসকে দেখতে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার ঘোষপুর   ইউনিয়নের কান্দাকুল গ্রামের  বুদ্ধি প্রতিবন্ধি তাপস প্রায় ১ বছর ধরে বিপ্লব সাহার চা ও মুদি দোকানে কাজ করে আসছে। কিন্তু তাকে বেতনের কথা বলে কাজে যোগদান করালেও শুধু খাবার দিয়ে কাজ করানো হতো। তাপস দোকান মালিকের কাছে ৪/৫ মাস আগের বেতন দাবি করে আসছিল। এতে বেতনের টাঁকা দিবে বলে বিপ্লব আশ্বাস দিয়ে আসছিল। গত কয়েকদিন যাবৎ তাপস ফের পাওনা বেতন চাইলেই তাকে মারধর করা হয়। এক পর্যায়ে শুক্রবার সকালে তাকে অমানুষিক নির্যাতন করে মারধর করা হয়। টাকা চাওয়ায় ক্ষিপ্তহ হয়ে সন্ধ্যায় গরম খুন্তি,স্টিলের গরম পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার রাতে তাপসকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ডাক্তাদের তার শারিরীক অবনতি হয়। দীর্ঘ সময় পর তাপসের শরীরে স্যালাইন পুশ করলে প্রচুর রক্তক্ষরন শুরু হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ  বিপ্লব সাহার বাবাবিমল সাহা ও তার ছোট ছেলে পলাশকে আটক করে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. কবির সরদার জানান, চিকিৎসায় অবহেলা হয়নি। সাথে কোন লোক না থাকায় হঠাৎ রক্তক্ষরন হয়েছে। শনিবার সকালে তাপসের শরীরে এক ব্যাগ রক্ত পুশ করা হয়েছে বলে তিনি জানান ।

মধুখালী থানার অফিসার্স ইন চার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা রথীন্দ্রনাথ জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু জনকে আটক করা হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০