Ritesh Beghi
২৩ ডিসেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়ন বঞ্চিত হয়েও দলের নামে ফরম নিলেন বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন। 

বিষয়টি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত নির্বাচন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।

তিনি বলেন, যে কেউ তার দলকে ভালোবেসে, সেই দলের পক্ষে মনোনয়ন ফরম তুলতে পারে। এ বিষয়ে কোনো বাধা নেই। তবে মনোনয়ন জমা নেওয়ার সময় আমরা যাচাই বাছাই করব।

সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে গত ৩ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক  এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মনোননয়ন না পেলেও বিএনপির নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ নিয়ে গঠিত আসনটিতে দীর্ঘদিন ধরে তাড়াশ থেকে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। দলকে এ বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তাই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

তিনি দাবি করেন, মনোনয়ন পাওয়া ভিপি আয়নুল হকের এলাকায় দলীয় বিভাজন রয়েছে এবং বিভিন্ন গ্রুপ সক্রিয়। আমাকে মনোনয়ন দিলে অভ্যন্তরীণ বিরোধ কমে যেত এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারত।

এদিকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আয়নুল হক বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। তবে সেলিম জাহাঙ্গীর কেন ফরম তুলেছেন, সেটি তিনি নিজেই ব্যাখ্যা করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০