news desk
২৮ নভেম্বর ২০১৯, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকসেবী শুধু পরিবার, সমাজের বোঝা নয়, দেশের জন্যও বোঝা : আইজিপি

প্রাইম টিভি বাংলা ( অনলাইন ) : মাদকসেবী শুধু পরিবার, সমাজের বোঝা নয়, দেশের জন্যও বোঝা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, যেভাবে সন্ত্রাস জঙ্গীবাদ রুখে দিয়েছি ঠিক তেমনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পুলিম। মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে এবং সামাজিক সমস্যা ও স্যোসাল ক্রাইম দূর করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে পুলিশের ৮টি উন্নয়ন প্রকল্পসহ পঞ্চবটী এলাকায় কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, দ্রুত সমস্যা সমাধানে জন্য জরুরি সেবা নাম্বার ৯৯৯ চালু হয়েছে। এই সেবা ফলে অনেকগুলো অপরাধ হবার আগেই তা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। বর্তমানে ১০০টি ডেস্ক রয়েছে যেটি ৫শ’টি সেন্টারে উন্নিত করার চেষ্টা চলছে। ৯৯৯ এর মাধ্যমে কয়েক কোটি কল রিসিভ করা হচ্ছে, দৈনিক ৫৮ লক্ষ লোকজনকে সহযোগিতা করা হচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, জেলা প্রশাসক জসিমউদ্দিন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ আলী, পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০