Ritesh Beghi
২৪ মার্চ ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আগাম ঢেঁড়স চাষে কৃষকদের ভাগ্যবদল শীত মৌসুমেও মিলছে অভাবনীয় সাফল্য

শীত মৌসুমে সেচের মাধ্যমে আগাম ঢেড়শ আবাদ করে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় ২০ জন চাষি আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন।
গ্রীষ্মকাল হচ্ছে ঢেড়শ আবাদের সঠিক সময়। এ সময় মাদারীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নে কমপক্ষে ৫ ,শ চাষি ঢেড়শ আবাদ করে। তখন চাহিদা অনুযায়ী বাজারে ঢেড়শ আমদানি বেশি হওয়ায় ঢেড়শের দাম কমে যায়।এতে কৃষকের উৎপাদন খরচ ওঠে না।ফলে বেশি লাভের আশায় অনেক চাষি আগাম ঢেড়শ আবাদ করে থাকে।
সরজমিন রাস্তি ইউনিয়নের চর পুঠিয়া গ্রামের ঢেড়শ চাষি বাদল বিশ্বাস (৬৫ )এর সাথে আলাপ করে জানাযায়, এখানকার কৃষকরা অগ্রহায়ণ মাসে সেচে দিয়ে হাইব্রিড জাতের
ঢেড়শ চাষ করে থাকে। বীজ উদগীরন হবার কিছু দিন পর ইউরিয়া সার ব্যবহার করে এবং একবার সেচ দিলে গাছে ফুল আসা শুরু করে।বাদল বিশ্বাস আরো বলেন , পৌষ মাসের প্রথম সপ্তাহে ১৭০ টাকা কেজি দরে ঢেড়শ বিক্রি শুরু করি । গত ২ মাসে ২৫ শতাংশ জমির উৎপাদিত ঢেড়শ ৯০ হাজার টাকা বিক্রি করেছি।
লক্ষ্মীগন্জ গ্রামের মোক্তার মোল্লা জানান, ৩০ শতাংশ জমিতে আগাম ঢেড়শ চাষ করতে ১০ হাজার টাকা খরচ হয়। ঢেড়শ উৎপাদন ভাল হলে উক্ত জমির ঢেড়শ ৩ লাখ টাকা বিক্রি করা যায়।
চরমুগুরিয়া গ্রামের মোশারেফ বেপারী , হেমায়েত বেপারী, রেজ্জেক মিয়া, আতিয়ার খন্দকার, নান্নু সরদার। লক্ষিগন্জ গ্রামের রমিজ সরদার, সাহালোম সরদার, তৈয়বালি কাজি, সোহেল হাওলাদার মোক্তার মোল্লা, সালাম মোল্লা, জেলার মৃধা, দেলো চৌধুরী, মামুন খালাসী কালাম কাজিসহ আরো অনেকে ঢেড়শ বিক্রি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছে।

আজ ২৪ মার্চ মাদারীপুর জেলার শহরের বড় আড়ৎদার রেজাউল কাজি জানান, বর্তমান প্রতি কেজি ঢেড়শ ৬০/৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, বিভিন্ন ধরনের তরকারি আমদানি কম থাকায় ঢেড়শ চাষিরা ঢেড়শের ভাল দাম পাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০