news desk
২৩ অক্টোবর ২০২০, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জ গজারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন – এমপি মৃণাল কান্তি দাস

 

নিজস্ব প্রতিনিধিঃ  শুক্রবার মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলায় গজারিয়ায়, হোসেন্দী, ভবেরচর, বাউরিয়া, সহ বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য এমপি মৃণাল কান্তি দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলার সাবেক দু’ দুবার এর সফল চেয়ারম্যান শিক্ষা অনুরাগী রেফায়েত উল্লাহ খান তোতা,গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: মাজহারুল হক তপন , আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, বাঙালি সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব দুর্গাপূজা। ষড়ঋতুর খেলাঘর বঙ্গ প্রকৃতির কোলে নীলাকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে; কাশফুলের স্নিগ্ধ কোমল পেলবতা নিয়ে,শিউলি ফুলের সুবাস ছড়িয়ে দশভূজার আগমন ঘটে পৃথিবীতে। দুর্গোৎসব বাঙালি সমাজের সার্বজনীন অংশগ্রহণ ও উৎসব পালনের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অচ্ছেদ্য বন্ধন হয়ে আমাদেরকে শান্তির পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব এবার ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের মধ্যে দুর্গোৎসব পালনে এসেছে ভিন্নতা। করোনা সংকটের কথা চিন্তা করে দুর্গাপূজার কর্মসূচি ও প্রার্থনা সম্পন্ন করার জন্য সকলকে তাই সচেতন আচরণ করতে হবে। করোনা সংকটের কথা বিবেচনায় রেখে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শারদীয় দুর্গা পূজা উদ্যাপন করতে হবে।

তিনি বলেন, দুর্গোৎসব বাঙালির প্রাণের উৎসব। সার্বজনিন দুর্গোৎসব সাম্প্রদায়িক-সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সমমর্যাদা রয়েছে। শ্রেণি-বর্ণ, ধনী-গরীব, রাজা-প্রজা সকলের সমান অধিকার। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির হাজার বছরের সম্প্রীতি ও সৌহার্দ্যরে ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ আজ বিশ^ দরবারে একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীলতার উজ¦ল দৃষ্টান্ত করতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০