Ritesh Beghi
১ মে ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র : আব্বাস আরাগচি

যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিনি কর্মকর্তারা সর্বশেষ তথ্যে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আরাগচির দাবি এ সংখ্যা আরও অনেক বেশি।

শুক্রবার (১ মে) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “নেতানিয়াহুর বাজি এখন পর্যন্ত সরাসরি যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন ডলার খরচ করেছে। তাদের দাবির চেয়ে যা চারগুণ বেশি।”

“যুদ্ধে আমেরিকান করদাতাদের পরোক্ষ খরচ অনেক বেশি। দেশটির প্রত্যেক বাড়ির মাসিক বিল ৫০০ ডলারের বেশি। এটি দ্রুত সময়ে আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র যখনই ইসরায়েলকে এগিয়ে রাখে তারা তখনই সবসময় পিছিয়ে থাকে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরান প্রথমে দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে তখন ইরান পাল্টা হামলা হিসেবে আরব দেশগুলোর অবকাঠামোতে হামলা করে।

এমন হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে। তবে আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় সংঘাত আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০