news desk
৬ জুন ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে অপপ্রচার করায় লিজার নামে মামলা

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের পক্ষে আয়েশা আক্তার লিজার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জেলার বাগমারা থানায় মামলাটি করেন এমপি এনামুলের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান।

এর আগে গত ২৯ মে ফেসবুকে এমপি এনামুলের সঙ্গে অন্তরঙ্গ ছবি দিয়ে আলোচনায় আসেন আয়েশা আক্তার লিজা। এরপর তিনি বিভিন্ন ছবি ও এমপি এনামুলের সঙ্গে প্রেম এবং বিয়ের বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করতে থাকেন। মামলাটি দায়ের করেছেন সাংসদ এনামুল হকের পক্ষে তার একান্ত সহকারি ও বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার সকালে এমপি এনামুল হকের পক্ষে তথ্যপ্রযুক্তি আইনে ও চাঁদা দাবির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন তার একান্ত সহকারি আসাদুজ্জামান আসাদ। এতে একক আসামী করা হয়েছে এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজাকে। মামলায় বলা হয়েছে, আয়েশা আক্তার লিজাকে তালাক দেয়ার পর সে তার স্বামী সাংসদ এনামুল হকের কাছে নিজের ব্যাংক লোনের এক কোটি টাকা পরিশোধের জন্য চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে সাংসদ এনামুল হকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্ন করেছেন। পুলিশ আসামী লিজাকে গ্রেফতারের চেষ্টা করছে। বাগমারা থানার মামলা নম্বর ৬, তারিখ-৫জুন, ২০২০।

মামলা প্রসঙ্গে সাংসদ এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা বলেন, ‘আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার এবং মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছিলো। তার অংশ হিসেবেই আমার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি বলেন, ‘আইনগত আমি এখনো সাংসদ এনামুল হকের বৈধ স্ত্রী। আমাকে তালাকের প্রথম নোটিশ দেয়া হয়েছে বলে শুনেছি। এখনো নোটিশ হাতে পাইনি। পরপর তিনটি নোটিশ তিনমাসে আসার পর তালাক চুড়ান্ত হয়। আমাকে তালাক দেয়ার বিষয়টি শুনতে পেয়ে আমি ন্যায় বিচার চেয়ে আমি আমার স্বামীর সঙ্গে ফেসবুকে ছবি দিয়েছি। এতে তার একার পক্ষে মান সম্মান নষ্ট হবার কথা নয়। যেহুতু আমরা বৈধ স্বামী স্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০