news desk
১৫ ডিসেম্বর ২০১৯, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বিজয় দিবস উপলক্ষে আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন

সৌদি আরবপ্রতিনিধি : নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখে সৌদি আরবের একমাত্র বাংলাদেশী নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন হয়েছে।

১৩ ডিসেম্বর শুক্তবার রাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়াম মঞ্চে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত গোলাম মসীহ আমিনা সুন্দরী নাটকের উদ্ভোদক নাটকের নাম ঘোষণা করেন, উপস্থিত সবাইকে নাটক উপভোগ করার জন্য আহবান জানান্ । তিনি তার বক্তব্যে বলেন মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশি আর কোন নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের মত নাটক পরিবেশন করছেন কিনা জানিনা, আমি যতই তাদের নাটক দেখছি ততই ভালো লাগছে, রিয়াদ বাংলাদেশ থিয়েটার যেই ভাবে মুক্তিযুদ্ধের চিত্র নাটকের মাধ্যমে তুলে ধরছে তা সত্যিই প্রশংসনীয়, রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের জন্য শুভ কামনা রহিল,যে কোন ধরনের সহযোগিতা রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে করা হবে । রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে – সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় – রাস্ট্রদূত গোলাম মসীহ, সহধর্মিণী সৈয়দা গুলে আরজু কে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অপরদিকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান বাহরাইনের রাস্ট্রদূত হিসাবে পদন্নোতি হওয়ায় ডক্টর মোঃ নজরুল ইসলাম কে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আমিনা সুন্দরী নাটক ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে নিয়ে অনুভুতি প্রকাশ করেন ঃ- দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন – আমি যে কয় বছর সৌদি আরবে ছিলাম রিয়াদ বাংলাদেশ থিয়েটারের মত আর কোন নাট্য সংগঠন দেখিনি যারা নাটকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেছে, একমাত্র রিয়াদ বাংলাদেশ থিয়েটার ২০১৪ সাল থেকেই প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষে কাজ করছে, আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মিনিস্টার এস এম আনিস হক বলেন ঃ- আমি আমার জীবনে দীর্ঘ সময় নিয়ে নাটক দেখিনি এই প্রথম আমার পরিবার নিয়ে নাটক দেখেছি অনেক অনেক ভালো লেগেছে, শুধু তাই নয় আমার সন্তানরা নাটক দেখে অনেক আনন্দিত এবং যেই জায়গা গুলি তারা বুঝতে পারছিলো তারা আমাকে জিজ্ঞাসা করছেন বাবা নাটকের এই অংশ টুকু কি হবে, তাদের এমন আগ্রহ দেখে সত্যিই আমি খুশি হয়েছি, ধন্যবাদ রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ডক্টর মোঃ ফরিদ উদ্দিন আহমদ বলেন – আমি শুরুতেই রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এতো সুন্দর ৩০০ বছর আগের ভেলুয়া সুন্দরী নাটক অবলম্বনে নতুন করে আমিনা সুন্দরী নাটক পরিবেশন করার জন্য – নাটকের লেখক প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান গুনি একজন সাংস্কৃতিক ব্যাক্তি ছিলেন। রিয়াদ বাংলাদেশ থিয়েটার যে কোন ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।

দূতাবাসের ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকী বলেন- আমরা সব সময় ব্যাস্ত থাকি নাটক দেখার সুযোগ হয়নি তবে আজ প্রথম নাটক দেখলাম, অনেক অনেক ভালো লেগেছে, ধন্যবাদ রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের সবাইকে। রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান – দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান, শ্রম সচিব মোহাম্মদ মেহেদী হাসান, প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশিত আমিনা সুন্দরী নাটকের নির্দেশনায় ছিলেন নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, কোরিওগ্রাফি কামরুজ্জামান, আবহসংগীত মঞ্জুর আল ইসলাম, লাইটে – মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মানিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – মামিতা ইসলাম, কামরুজ্জামান, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, রাশেদ আল কারিম সজিব, নাঈম রহমান, সুমাইয়া, সাদিয়া, নাজিম উদ্দিন, হাফিজুল ইসলাম পলাশ, মসি সিরাজ, মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রনক, রাহিল, শীতল, কমল, ক্যামেরায় – শেখ লিয়াকত, দেলোয়ার হোসেন। নাট্য সহযোগিতায় – শেখ জামাল, হাজী আলমগীর হোসেন মন্ডল. নাটকের স্পন্সর – রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার ও রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০