news desk
১০ মে ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত ১৪, মোট আক্রান্ত ৫১

বিশেষ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা পজেটিভ হয়েছে ১৪জন ব্যক্তি। এরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আক্রান্ত ১৪ জনের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা হোম কোয়ারাইন্টানে রয়েছেন। এদিকে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মোট ৫ জন বাড়ী ফিরেছেন। বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সাঈদ আল মামুন একদিনের ১৪ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হলে বর্তমানে আমরা তাদের সাথে নির্দয় আচরন করি। গত পরশু মধ্যে রাতে উপজেলার রূপসী এলাকায় ভাড়াটিয়া এক রোগীকে বাড়ি মালিক জোর করে বাড়ি থেকে বের করে দেয়। এ কারণে আমরা আক্রান্তের নাম ঠিকানা তাদের পরিবারের কাছে জানাই ও আইইডিসিআর এ প্রেরণ করি। অন্যক্ষেত্রে তাদের পরিচয় গোপন রাখি। এতোদিন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জন হলেও রবিবারের প্রাপ্ত রিপোর্টে আরো ১৪ জন পজেটিভ এসেছে। বর্তমানে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫১ জন।একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৪ জনের মধ্যে ২ জনসহ মোট ৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টাইনে রয়েছে। বাকিরা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারাইন্টানে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১১জন রোগী মধ্যে রবিবার পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। সুস্থ্য ৫ জনকে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভূইয়া ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন ফুলের তোড়া ও বিভিন্ন ধরনের ফলমুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০