news desk
৪ এপ্রিল ২০২১, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলবে নাটকের শুটিং

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিদিনই সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আর তাই করোনার দ্বিতীয় ঢেউয়ে এরইমধ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল ৫ এপ্রিল সোমবার ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত (৭ দিনের জন্য) সারাদেশে লকডাউন বলবৎ থাকবে বলে জানা গেছে।

এদিকে লকডাউনের ঘোষণা আসার পর টেলিভিশন নাটকের শুটিং নিয়ে চিন্তায় রয়েছেন নাটকের আন্তঃ সংগঠনগুলো। টেলিভিশন নাটকের শুটিং বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন সেটি নিয়ে রোববার এক বৈঠকে বসেন অভিনয় শিল্পী সংঘের নেতারা। তারা সিদ্ধান্ত নিয়েছেন শুটিং বন্ধ থাকবে না। তবে শুটিং চালু রাখার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা মেইনটেইন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নাটকের শুটিং চলবে।

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম রোববার দুপুরে বলেন, ‘যেহেতু সরকার লকডাউন দিয়েছে সেটা তো অবশ্যই মানতে হবে। আর প্রজ্ঞাপনে শুটিং বন্ধ নিয়ে তেমন কোনো নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি। তাই আমরা শুটিং বন্ধ করতে বলছি না। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে নাটকের শুটিং করতে হবে সবাইকে। আর যারা এখনো শুটিংয়ের জন্য ডেইট দেননি তাদেরকে আমরা নিরুৎসাহিত করবো শুটিং না করার জন্য। যারা ইতিমধ্যে শিডিউল দিয়েছেন তারা শুটিং চালিয়ে যেতে পারেন। কারণ, শুটিং মানেই তো শুধু শুটিং না, অনেকের রুটি-রুজির ব্যাপার। সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। শুটিং চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।’

তিনি আরও বলেন, শুটিং চলবে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। শুটিং চলা নিয়ে সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে ট্রান্সপোর্ট নিয়ে। যেহেতু পরিবহণ বন্ধ থাকছে সেক্ষেত্রে শুটিংয়ের ইউনিটের গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে কীনা এ নিয়ে আমরা কথাবার্তা বলছি। কিছুক্ষণের মধ্যে সে বিষয়ে আমরা একটা নির্দেশনা দেবো।

এর আগে গত বছরের ১৮ মার্চ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড এবং অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা আলাদাভাবে নাটকের শুটিং বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেন। ১৯ মার্চ থেকে নাটকের শুটিং বন্ধ ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০