news desk
২ মে ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাট পাটগ্রামে প্রসূতিকে মারধর, নবজাতকের মুত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ ২০১২ সালে আলতাফ হোসেনের সাথে বিয়ে হয় বিলকিস বেগমের। বিয়ের কয়েক বছর পর তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। যার নাম ইমরান। আবারও গর্ভবতী হয় বিলকিস। এই দম্পতি জানতে পায় তাদের এবার কন্যা সন্তান হবে। তাই নামও ঠিক করে রাখা হয় জান্নাতী। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জেড়ে বিলকিস বেগমকে মারধরের ঘটনায় জন্মের পর নবজাতকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৫ জনকে আসামী করে পাটগ্রাম থানায় একটি মামলা হত্যা মামলা দায়ের করেন গৃহবধুর শ্বশুড় মতিয়ার রহমান। এর আগে গত ২২ এপ্রিল উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর এলাকার কাঠালতলা ম্যাচেরঘাটে গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন, নবীনগর এলাকার কাঠালতলা ম্যাচেরঘাট গ্রামের শামসুল হকের ছেলে তৈয়ব আলী (৩০), মৃত খচমুদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৫), মৃত সহির উদ্দিনের ছেলে শামসুল হক (৬২), শামসুল হকের স্ত্রী তহিয়া বেগম (৫০) ও তৈয়ব আলীর স্ত্রী জেসমিন আক্তার (২৪)।

জানা গেছে, মতিয়ার রহমান ও অভিযুক্ত শামসুল হক দুজনে সৎ ভাই। দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে শালিসি বৈঠক হয়েছে। এ মতাবস্থায় ২২ এপ্রিল মতিয়ার রহমানের দখলে থাকা ২শতক জমিতে জোড় পূর্বক বাঁশের চারা রোপনের চেষ্টা করে শামসুল গংরা। এ সময় মতিয়ার রহমান বাধা তার উপর হামলা করা হয়। তার আত্মচিৎকারে বাড়িতে থাকা গর্ভবতী পুত্রবধূ ছুটে এসে তাকে বাচানোর চেষ্টা করে। কিন্ত অভিযুক্তরা ওই গর্ভবতী গৃহবধুকেও এলাপাতারি মারধর শুরু করে। এছাড়া তার পেটেও লাথি মারে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করারন। এমতাবস্থায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতীর সন্তান প্রসব করে। কিন্তু নবজাতকের অবস্থা খারাপ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল নবজাতকটি মারা যায়। মামলা থানায় নথিভুক্ত হওয়ার পর থেকে অভিযুক্তরা পালাতক রয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, নবজাতক শিশুর ছবি নিয়ে কান্নাকাটি করছেন আলতাফ হোসেন ও বিলকিস বেগম। কন্যাকে হারিয়ে প্রায় পাগল হয়ে গেছেন ওই দম্পতি। এ সময় বিলকিস বেগম কন্না করতে করতে বলেন, জমির জন্য ওরা আমার মেয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়েকে ফিরে চাই। এর বিচার চাই।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন মহন্ত বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০