Publisher
৭ এপ্রিল ২০২১, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শায়েস্তাগঞ্জে লকডাউন অমান্যকরে পিকআপ-মাইক্রোবাসে চলছে যাত্রী পরিবহন

হবিগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে বন্ধ রয়েছে দূর পাল্লার গণপরিবহন চলাচল। আর গণপরিবহন বন্ধ থাকার সুযোগে পিকআপ – মাইক্রোবাস, প্রাইভেট কারে যাত্রী পরিবহন করা হচ্ছে।

ঢাকা থেকে অনেক যাত্রী প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে শায়েস্তাগঞ্জে আসছেন। গাদাগাদি করে ৩ জনের সিটে ৫ জন আসছেন।
নতুনব্রীজ থেকে অনেকেই পিকআপ যোগে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ যাচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, সরকার লকডাউন ঘোষণা করলেও বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা বন্ধ করেনি। ফলে তাদের জীবিকা টিকিয়ে রাখতে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে পরিবহন সংকট আর যাত্রীদের চাপ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে সংক্রমণের ঝুঁকি নিয়েই মাইক্রোবাস, পিকআপ, খোলা ট্রাক ও মোটরসাইকেলে গাদাগাদি করে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিচ্ছেন যাত্রীরা।
এবিষয়ে নতুনব্রীজ থেকে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য অপেক্ষমান চা-শ্রমিক অঞ্জনা বাউরী জানান, সপ্তাহিক ভাতা উত্তোলনের জন্য তিনি শ্রীমঙ্গলে যাচ্ছে। ভাতা নিয়ে আবার ফিরে আসবেন।

আরেক যাত্রীকে লকডাউনের সময় বের হয়েছেন কেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘কাজের জন্য বের হইছি, কাজ না করলে খাইমু কি?’ এসময় মহাসড়কে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোন তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইনুল ইসলাম বলেন আমরা মহাসড়কে টহল দিচ্ছি। কোন পরিববহন যাত্রী নিয়ে চলাচল করলেই আটক করা হবে। পিকআপে যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন আমাদের চোখের আড়ালে হয়তো এ ঘটনা ঘটছে। নজরদারি আরো বাড়ানো হবে। নিষেধাজ্ঞা অমান্য করলেই আটক ও মামলা দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০