news desk
২৫ মার্চ ২০২১, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ মে থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ মার্চ) করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসময়ে অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়িয়ে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০