Publisher
৪ ডিসেম্বর ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমাবেশে নাশকতা হলে সরকারকেই দায় নিতে হবে: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিএনপির গণসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি কোনো নাশকতা হয়, সেটা সরকার করবে। এর দায়ও সরকারকেই বহন করতে হবে বলে জানান তিনি।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

সমাবেশের স্থান প্রসঙ্গে ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ও ইজতেমা ময়দানে সমাবেশ করবে না বিএনপি। এ দুটি স্থান বাদে নয়াপল্টনের বিকল্প হিসেবে সরকারের তরফে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব এলে বিবেচনা করবে দলটি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট ও ব্যারিকেড বসানো, জঙ্গি দমনে বিশেষ অভিযান এবং নেতা কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা জানান ফখরুল। খালেদা জিয়ার বাসার সামনের চেক পোস্ট ও ব্যারিকেড তুলে নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবি জানান বিএনপির এ নেতা।

গত ৩০ নভেম্বর থেকে এ পর্যন্ত বিএনপির ১ হাজার ৩১ জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপির নেতা কর্মীদের ফাঁদে ফেলতে সরকার নানা উসকানি দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো ফাঁদে পা না দিলেও তাদের ওপর নির্যাতন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০