Ritesh Beghi
২৫ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।  খবর সামা টিভির। 

তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সব সিদ্ধান্তই সর্বোচ্চ নেতার সম্মতি ও সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে।’

এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘দেশ পরিচালনায় সমঝোতাভিত্তিক সিদ্ধান্ত ও সম্মিলিত শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সমাজে বিভেদ সৃষ্টি করে এমন কোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান মূলত শত্রুপক্ষের উদ্দেশ্যকেই শক্তিশালী করে।’

ইরানের প্রেসিডেন্ট জানান, দেশটি বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না।

তিনি বলেন, ‘ইরানের আলোচক দল দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে বলছে,  ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে গোপন একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন।  বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত।

রোববার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে জটিল বার্তাবাহক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে সহজে যোগাযোগ করতে পারছেন না। এ কারণেই আলোচনা এগোতে দেরি হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব পাঠায়, তখন সেই বার্তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর আসতে অনেক সময় লেগে যায়।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস জানায়, সর্বোচ্চ নেতার নিরাপত্তার জন্য অত্যন্ত সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ইরান সরকারের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাও তার অবস্থান সম্পর্কে জানেন না এবং সরাসরি যোগাযোগের কোনো উপায়ও তাদের নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০