news desk
২৪ মার্চ ২০২১, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের চৌহালীতে ইউপি আওয়ামীলীগের সম্মেলনে দলের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন! মুমুর্ষ অবস্থায় আরো তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সৌদিয়াচাদঁপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ বলেন বুধবার সকাল থেকে উপজেলার বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর ২ টার দিকে প্রথম অধিবেশন শেষ হবার পর বিকেল সাড়ে ৪ টা থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের ভোট গ্রহন শুরু হয়। এসময় সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুর মমিন মন্ডল, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন।
বিকেল সোয়া ৫ টার দিকে কেন্দ্রের বাহিরে এমপি গ্রুপ ও সাবেক মন্ত্রী গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বাধে সংঘর্ষ। এসময় দুই গ্রুপের সংঘর্ষে আব্দুর জলিল নামে এক তাঁত শ্রমিক নিহত হয় আহত হয় আরো ৩ জন। পরে পুলিশ এসে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা কাজ করছি। নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজুগরা গ্রামের আবু সাঈদ শেখের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০