news desk
২০ মার্চ ২০২০, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিল মেরে হোম কোয়ারেন্টাইনড প্রবাসীদের চিহ্নিত করছে বিমানবন্দর

 

হাতে অমোছনীয় কালি দিয়ে সিল মেরে হোম কোয়ারেন্টাইনড প্রবাসীদের চিহ্নিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এমন সিল মেরে দেওয়া হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এখন থেকে ফ্লাইটগুলোতে যত বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে। আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছেনা তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে।

উল্লেখ্য, চীনের উহানে প্রথম আঘাত হানা দেয় এ ভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০