admim
৩১ মে ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল প্রাণ-আরএফএল গ্রুপ

নিজস্ব প্রতিবেদন : ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করছে।

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদ মানেই আনন্দ, সবার সঙ্গে সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য কিনলে সেই অর্থের একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপনের জন্য।

এ বছর রাজধানীর শ্যামলী, হাতিরপুল, পল্টন এবং হবিগঞ্জ, নরসিংদী, নাটোর, রংপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে খাবার এবং ঈদ গিফট সরবরাহ করা হচ্ছে। এর আওতায় প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিতে ভোক্তাদের অর্ন্তভুক্ত করা হয়েছে যাতে তারা আমাদের এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। সবার প্রতি সমানভাবে সম্মান আর যত্ন নিয়ে কাজ করার জন্য ‘ঈদ ফর অল’ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আগমীতে আরও বড় পরিসরে এ ধরণের আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০