news desk
২৩ অগাস্ট ২০২০, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেতুমন্ত্রীর প্রশ্নঃ স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেবে কেন?

নিজস্ব প্রতিবেদক : নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় গণপরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা হলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেবে কেন- এমন প্রশ্ন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রশ্ন তুলেন তিনি।

রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে আসন খালি না রাখা হলে এবং করোনা মোকাবেলা যথাযথ স্বাস্থ্যবিধি না মানা হলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেবে কেনো? এ জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহনের মালিক শ্রমিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে কিছু সুপারিশ তৈরি করেছে। সেগুলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হয়ে মন্ত্রিপরিষদে পাঠানো হবে। তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিল করা হবে নাকি বহাল থাকবে।

তিনি আরো বলেন, গণপরিবহনগুলোকে কীভাবে এবং কোন শর্তে আগের ভাড়ায় ফিরে যেতে হবে বা বর্ধিত ভাড়া বহাল থাকলে সেজন্য কী কী মানতে হবে- এসব বিষয়ে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেবে। মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নেওয়ার পর তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেও না, কমছেও না। এটি একটি নির্দিষ্ট পর্যায়ে আছে। বিশ্বের অনেক দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটাই ভালো অবস্থানে আছে। তবে তাই বলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছাড় দেওয়া সুযোগ নেই।

তিনি আরো বলেন, স্পেন, নিউজিল্যান্ডসহ ইউরোপের অনেক দেশে দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তাই করোনা পরিস্থিতি ভালো মনে করে স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শনের কোনো সুযোগ নেই। এতে বিপর্যয় বাড়তে পারে। কাউকে যদি জীবন-জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নেমে চলতে হবে। আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০