news desk
২৪ ফেব্রুয়ারী ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেদ্ধ ডিমের উপকারিতা

ডিম খাওয়া যায় নানাভাবেই। ডিম দিয়ে মজার মজার খাবার বানাতে সময় যেমন খুব কম লাগে, আবার ঝটপট ডিম সেদ্ধ করে খেতেও লাগে বেশ। পুষ্টিবিদদের মতে ডিম সেদ্ধ শরীরের জন্য খুব উপকারী। সেদ্ধ ডিমের উপকারিতাগুলো জেনে নিন।

ওজন কমাতে সহায়তা করে
সেদ্ধ ডিম প্রোটিনে ভরপুর থাকে। এটি খেলে ক্ষুধা লাগে না অনেকক্ষণ পর্যন্ত। এতে করে অপ্রত্যাশিত ওজন কমে। দুপুর বা রাতের খাবারে হার্ড বয়েল ডিম ও বিভিন্ন ধরনের সবজি খেলে ২৭৪ ক্যালোরির মতো শক্তি পাবেন।

গর্ভকালে শিশুর হাড় মজবুত করে
গর্ভাবস্থায় সেদ্ধ ডিম খেলে প্রোটিন ও ভিটামিন ডি গর্ভে থাকা শিশুর হাড় মজবুত করে। সেদ্ধ ডিম শিশুর দাঁত, হাড় মজবুত করার পাশাপাশি শারীরিক বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

বিপাকক্রিয়া বৃদ্ধি করে
প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। কার্বোহাইড্রেট বা ফ্যাটের তুলনায় সেদ্ধ ডিম শরীরের ক্যালোরি বেশি পোড়াতে সহায়তা করে। ফলে শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়।

কোলিনের ভালো উৎস
সেদ্ধ ডিম কোলিন নামের একটি পুষ্টি উপাদানের ভালো উৎস। এই পুষ্টি উপাদান ব্রেন, স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখে। মস্তিষ্কের কোষ তৈরিতেও ভূমিকা রাখে কোলিন, যার মাধ্যমে মস্তিষ্ক থেকে শরীরে বার্তা পৌঁছায়। গর্ভবতী নারীদের জন্য এই পুষ্টি উপাদান বেশ উপকারী।

চোখ, চুল ও নখের জন্য ভালো
সেদ্ধ ডিম চোখের জন্য উপকারী। প্রতিদিন একটি সেদ্ধ ডিম খেলে দৃষ্টিশক্তির সমস্যা দূর হয়। কারণ ডিমে লুটিন ও জিয়াজেনথিন উপাদান থাকে। সেদ্ধ ডিম খেলে চোখের ছানি পড়া রোগের আশংকাও কমে। এতে সালফার ও ভিটামিন ডি থাকে প্রচুর। এ কারণে তা চুল ও নখ বৃদ্ধিতে সহায়তা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে

মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

তাপপ্রবাহে বাংলাদেশে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি, ঝুঁকিতে লাখো চাকরিজীবী

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

মানহানি মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আন্দোলনকারীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ কঙ্গনার, পালটা জবাব অভিজিতের

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না স্ত্রী-কন্যার

১০

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

১১

সহসাই কাটছে না গ্যাস সংকট

১২

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

১৩

বিশ্ব বাঘ দিবস আজ

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

১৬

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

১৭

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

১৮

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

১৯

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

২০