news desk
১২ ফেব্রুয়ারী ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে আকবরকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় আসামীর জামিন না মঞ্জুর

প্রাইম টিভি নিউজ :
গত ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আকবর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মোস্তফার জামিন না মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রধান আসামী মোস্তফার উপস্থিতিতে তার আইনজীবি জামিন চাইলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এরআগে, গত ৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যার কিছু আগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কাঁচাবাজারে প্রতিদিনের মতো বাজার করতে যায় পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আকবর। সে সময় একই ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মৃত হযরত আলীর তিন ছেলে ও মোস্তফা (৩৩), রূপমিয়া (৩৫) আলী মিয়া (২৫) ও আরও অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী আকবরকে জোর পূর্বক বাজার থেকে তুলে নিয়ে গিয়ে জালাল টাওয়ার মার্কেটের পাশে একটি নির্জনস্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে আহত আকবরের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে আকবরের বাবা সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আব্দুল আউয়াল সোনারগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা করে। সে দিনই সোনারগাঁও থানা পুলিশ আলী মিয়া নামে এক সন্ত্রীকে আটক করে। বাকী দুইজন পলাতক থাকায় ধরতে পারেনি। আজ ওই মামলায় জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০