news desk
৮ এপ্রিল ২০২১, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে মধ্যরাতে করোনায় মৃত ব্যক্তির দাফন কার্যক্রম শেষ করলো স্বেচ্ছাসেবীরা

 

করোনার ছোবলে দিশেহারা পুরো বিশ্ব। সারাদেশের মহামারী পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। আজ ১০জন নতুন করে আক্রান্ত হওয়ার পাশাপাশি ১জন মৃত্যুবরণ করে। মৃত ব্যক্তির লাশ দাফন কাফনে এগিয়ে এসেছে আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা নামে একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকায় আমির হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) মৃত্যুবরণ করলে তার দাফন কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবীদের খবর দেন তার নিকটাত্মীয়রা।

করোনায় মৃত সেলিনা বেগমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হোন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে আশেপাশের এলাকায় মানুষ সচেতন হয়ে পরে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পৃষ্ঠপোষকতায় আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিম আজকের দাফন কার্যক্রম সহ ইতিমধ্যে ৩৭টি করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো। তারা উপজেলার বেওয়ারিশ লাশ দাফনেও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

লাশ দাফন কাফন কার্যক্রমটি পরিচালনা করে আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিম পরিচালক ওমর ফারুক। এসময় তার সাথে ছিলেন, আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিমের নির্বাহী পরিচালক গণমাধ্যমকর্মী কামরুজ্জামান রানা, আলী আকবর, মোঃ ইমরান, ইউপি সদস্য সুরাইয়া, ইউপি সদস্য মনোয়ারা, আজিজুল হক, সাইফুল ইসলাম শীতল, মিজান শিকদার, মোঃ আকাশ, হোসেনে আরা ও চৈতী আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০