news desk
১৬ ফেব্রুয়ারী ২০২০, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ফরিদপুর প্রবাসী সমিতির পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

 

প্রাইমটিভি বাংলা(অনলাইন)ঃ

শীতের নানা রকম পিঠাপুলি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। আর সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম স্বাদের পিঠা নিয়ে ফরিদপুর প্রবাসী সমিতি জেদ্দা এর আয়োজন করে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ।

জেদ্দাস্থ আবহুর নাইয়েফ ভিলায় অনুষ্ঠিত উৎসবে ছিল বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক ধরনের পিঠার সম্ভার পাশাপাশি প্রবাসে বাঙালি শিল্পীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

সাগর সৈকতের শহর জেদ্দায় সমিতির সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ পলাশের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কামরুল হাসান জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলেন কাউন্সিলর মুজিবর রহমান। বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা বাহা উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সত্তার খান, সহ সভাপতি শাহ আলম সাফা, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন মিয়া, বোরহান উদ্দিন হাওলাদার, স্বপন মুন্সি, মনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা – বাহা উদ্দীন, সিঃসহ-সভাপতি- আব্দুস সাত্তার খাঁন, সহ-সভাপতি শাহ আলম(সাফা), সাংগঠনিক সম্পাদক-শাহাদৎ হোসেন মিয়া, বোরহানউদ্দীন হাওলাদার, স্বপন মুন্সী, মনোয়ার হোসেন সহ আরো অনেকে।

বক্তারা ঐতিহাসিক ফরিদপুরের ঐতিহ্য ধরে রেখে সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসে সবাইকে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে চলার আহ্বান জানান।

বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা তৈরি করে পিঠা প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন মিসেস লাভলী হানিস।

এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে খেলাধুলায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের প্রবাসীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০