Ritesh Beghi
৯ ডিসেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মাদারীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে মিঠুন মজুমদার (২৫) নামে যুবক। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে জেলার শিবচর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ওই শিশুর বয়স মাত্র ৬ বছর। তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায়।

ইতোমধ্যে অভিযুক্ত মিঠুনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) তাকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যান। পরে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এবং বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে এলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। এরপর শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত মিঠুনকে গণধোলাই দেন এলাকাবাসী। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। মঙ্গলবার সকালে আসামি মিঠুনকে মাদারীপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

শিশুটির মা ঢাকা পোস্টকে বলেন, বাবনাতলা স্কুল থেকে বাড়ি ফেরার সময় মিঠুনের বাড়ির সামনে আসলে আমার মেয়েকে জোর করে ঘরে নিয়ে যায়। এরপর ভয় দেখিয়ে ধর্ষণ করে। আমার মেয়েটা এমনিতেই খুব নরম এবং ভিতু। আমি এ ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌ফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ওই শিশু বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০