admim
১৬ মে ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্ন ছোঁয়ার আরেক ধাপ এগিয়ে বাংলাদেশ, নেপালকে হারিয়ে ফাইনালে যাত্রা

অনলাইন ডেস্ক: তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সেমিফাইনালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) ভারতের অরুণাচলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য।

৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে গোল করেন আশিকুর রহমান। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নাজমুল হুদা ফয়সালের গোলে।

বদলি মানিক ডান দিক দিয়ে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। সামনে গোলরক্ষক একা থাকলেও আরো অরক্ষিত থাকা ফয়সালের সামনে বল ঠেলে দেন মানিক। কোনো ভুল করেননি অধিনায়ক। ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে লিড নেওয়ার পর বাংলাদেশ রক্ষণে শক্তি বাড়ায়। তাতে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে নেপাল। ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল করে ব্যবধান কমান।

সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী রোববার ফাইনাল খেলবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০