news desk
১৬ নভেম্বর ২০১৯, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল ,সাধারণ সম্পাদক বাবু

জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবু। এছাড়া ঢাকা উত্তরের সভাপতি ইসহাক ও সাধারণ সম্পাদক নাইম আর ঢাকা দক্ষিণের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক তারেককে নির্বাচিত করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে তাদের  নাম ঘোষণা ক‌রেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ সংগঠ‌নের আগের ক‌মি‌টির সহ-সভাপ‌তি এবং স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির আহ্বায়‌কের দা‌য়িত্বে ছি‌লেন। অন্যদিকে বাবু সংগঠ‌নের সহ-সভাপ‌তির দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি সম্মেলনস্থলে পৌঁছলে স্লোগান আর করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। নেত্রীকে বরণ করে নেন সম্মেলন প্রস্তুতি কমিটির সংশ্লিষ্টরা। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এসময় ৬৪ জেলার প‌ক্ষে স্বেচ্ছাসেবক লীগের পতাকা একযোগে উত্তোলন ক‌রেন জেলা সভাপ‌তিরা। 

সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আা ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, দলের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।   

১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি হয়। পরে ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেবনাথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১০

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

১১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১২

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৩

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৪

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৫

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

১৭

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

১৮

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২০