Ritesh Beghi
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহিরক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির সরকার বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেয়।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এর আগে তার সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা।

শুক্রবার জুমার নামাজের পর দেশটির বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন।

সম্প্রতি জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। কিন্তু তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তার সমর্থকরা আন্দোলন শুরু করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শনিবার রাতে এক এক্স পোস্টে লেখেন, ‘ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষ হাসপাতালে তার আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টেও জমা দেওয়া হবে। তাই এই বিষয়ে কোনো গুজব ছড়াবেন না বা নিজের স্বার্থে এ নিয়ে রাজনীতি করবেন না।’

দেশটির সংসদ-বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কারাগার থেকে একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।

তিনি বলেছন, একজন কারাবন্দি যেসব মানবাধিকার পান তার সবই ইমরানকে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০