admim
৫ অগাস্ট ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

নিজস্ব প্রতিবেদনঃ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও খুনি হাসিনাকে ফেরতের দাবিতে বুধবার, (৬ আগস্ট) ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এদিন বেলা ১১টায় মেরুল বাড্ডা, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় নাজাত দিবস এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এ কথা বলেন রাশেদ প্রধান।

তিনি বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা বুধবার ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

বক্তব্যে জাগপা মুখপাত্র বলেন, ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে; এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। উক্ত এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন।

রাশেদ প্রধান বলেন, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হ্যাট থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস, বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের।

সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০