news desk
১ মার্চ ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ইলিশের ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর।

জাটকা পূর্ণাঙ্গ ইলিশে পরিনত হওয়া নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর প্রতিবছর নির্দিষ্ট দুই মাস নির্দিষ্ট ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটারে ২ মাসের নিষেধাজ্ঞা পালিত হয়েছে ১ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। অপর ৫টি অভয়াশ্রমে আজ ১ মার্চ থেকে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হবে।

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনার শাখা-প্রশাখা নিয়ে গঠিত ষষ্ঠ অভায়াশ্রমে গত বছর (২০১৯) থেকে দুই মাসের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অভয়াশ্রমের ষষ্ঠটির সীমানা হচ্ছে- বরিশাল সদর উপজেলার কালাবদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জের বামনীরচর পয়েন্ট পর্যন্ত ১৩ দশমিক ১৪ কিলোমিটার, মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর হাটপয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট পর্যন্ত ৩০ কিলোমিটার, হিজলার মেঘনার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত ২৬ কিলোমিটার।

এছাড়া অপর ৪টি অভয়াশ্রম হলো চর ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চররুস্তুম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এবং শরীতপুরের নরিয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত পদ্মার ২০ কিলোমিটার নদ-নদী।

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্যে হলো জাঁটকা রক্ষা করে বড় ইলিশে পরিনত হওয়ার সুযোগ করে দেওয়া। নিষেধাজ্ঞার মধ্যে অন্য মাছ আহরনের অজুহাতে জেলেরা নদীতে নেমে যাতে জাটকা নিধন করার সুযোগ না পায়, সেজন্য অভয়াশ্রম জলসীমার মধ্যে সব ধরনের মাছ আহরন নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলে পাড়াগুলোতে ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হয়েছে। প্রনেদনা হিসাবে তালিকাভূক্ত জেলে পরিবারগুলোকে এই সময়ে ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০