admim
১৮ জানুয়ারী ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব, সৌদি আরবের খনিজ খাতে নতুন মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরবের মাইনিং কম্পানি (মাদেন), দেশটির চারটি গুরুত্বপূর্ণ খনি এলাকে থেকে ৭.৮ মিলিয়ন আউন্স নতুন সোনা উত্তোলন করেছে, কম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

মাদেন জানায়, লক্ষ্যভিত্তিক ও উন্নত ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯ মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত মানসম্মত হিসাব-নিকাশ ও সমন্বয়ের পর মোট নতুন স্বর্ণসম্পদের পরিমাণ নির্ধারিত হয় ৭.৮ মিলিয়ন আউন্স।
এই নতুন সম্পদ সংযোজনের আওতায় রয়েছে মাদেনের চারটি প্রধান প্রকল্প, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পেই সবচেয়ে বেশি, যেখানে এক বছরে তিন মিলিয়ন আউন্স স্বর্ণ যুক্ত হয়েছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প থেকে এসেছে মোট ১.৬৭ মিলিয়ন আউন্স।

এদিকে ওয়াদি আল জাও প্রথমবারের মতো ৩.০৮ মিলিয়ন আউন্সের একটি নতুন স্বর্ণসম্পদ চিহ্নিত করা হয়েছে।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, ‘এই আবিষ্কার প্রমাণ করে সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে কম্পানিটির দীর্ঘমেয়াদি কৌশলের সফলতা।’ তিনি আরো বলেন, ‘এই ফলাফল নিঃসন্দেহে প্রমাণ করে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এ জন্যই আমরা সৌদি আরবের স্বর্ণসম্পদে বিনিয়োগ করে যাচ্ছি।

উইল্ট বলেন, ‘চারটি এলাকায় ড্রিলিংয়ের মাধ্যমে সাত মিলিয়নেরও বেশি আউন্স যুক্ত হওয়া আমাদের স্বর্ণ পোর্টফোলিওর শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন। এই প্রবৃদ্ধি ভবিষ্যতে কম্পানির নগদ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন স্বর্ণসম্পদ সংযোজন মাদেনের অনুসন্ধান পাইপলাইনের ব্যাপকতা ও ধারাবাহিক সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছে।’

সূত্র : গালফ নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

দেশে আরও কমল স্বর্ণের দাম

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১০

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

১১

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

১২

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

১৩

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

১৪

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

১৫

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

১৬

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

১৭

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

১৮

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১৯

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

২০